৭ নভেম্বর দিবসে শহীদ জিয়াকে স্মরণ করে শুভেচ্ছা জানালেন রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

৭ নভেম্বর দিবসে শহীদ জিয়াকে স্মরণ করে শুভেচ্ছা জানালেন রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা..

রায়হান শেখ avatar   
রায়হান শেখ
৭ নভেম্বর দিবসে শহীদ জিয়াকে স্মরণ করে শুভেচ্ছা জানালেন রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা..
৭ নভেম্বর দিবসে শহীদ জিয়াকে স্মরণ করে শুভেচ্ছা জানালেন রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা..
ছবি: সংগৃহীত
৭ নভেম্বর দিবসে শহীদ জিয়াকে স্মরণ করে শুভেচ্ছা জানালেন রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা..

৭ নভেম্বর দিবসে শহীদ জিয়াকে স্মরণ করে শুভেচ্ছা জানালেন রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা

রায়হান শেখ,মোল্লাহাট,বাগেরহাট প্রতিনিধি:

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাট জেলা মহিলা দলের নেত্রী রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে সৈনিক-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে জাতি পেয়েছিল স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি দেশকে নেতৃত্ব দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের ভিত্তি স্থাপন করেন।”

রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পথিকৃৎ। তাঁর নীতি, আদর্শ ও দেশপ্রেম আজও আমাদের অনুপ্রেরণার উৎস। বর্তমান প্রজন্মের উচিত তাঁর দেশপ্রেম, সততা ও দূরদর্শিতা থেকে শিক্ষা নেওয়া।”

তিনি বলেন, “৭ নভেম্বর শুধু বিপ্লব নয়, এটি বাংলাদেশের জাতীয় সংহতির প্রতীক। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয়, জনগণই দেশের মালিক — জনগণের ঐক্যই গণতন্ত্রের ভিত্তি।”

বাগেরহাট মহিলা দলের নেত্রী হিসেবে রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্য গঠনে সক্রিয় ভূমিকা রাখার জন্য।

দিবসটি উপলক্ষে বাগেরহাটের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দলীয় কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator