কটিয়াদীতে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা !
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে কটিয়াদীর বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ।
সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছালাহ উদ্দিন ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের জন্য পরিচিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম, যিনি দায়িত্বকালীন সময়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেকামার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বিপ্লব, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক জোয়ারদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, গাউছিয়া রাহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া এবং আবুল ফজল আনার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার।
উপস্থিতরা মানবিক এবং জনবান্ধব ব্যক্তিত্বের অধিকারী বিদায়ী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে পাঠানো ফুলেল শুভেচ্ছা ও স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠানটি চিরস্মরণীয় হয়ে ওঠে।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম তাঁর বক্তব্যে স্থানীয় জনগণ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং আগামী দায়িত্বেও সর্বাত্মক সেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।