পবিপ্রবির কম্বাইন্ড ডিগ্রি কার্যক্রমে হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশ

পবিপ্রবি প্রতিনিধি
Eidok-এ শেয়ার
পবিপ্রবির কম্বাইন্ড ডিগ্রি কার্যক্রমে হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশ
ছবি: সংগৃহীত

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও বিএসসি ইন অ্যানিম্যাল হাসব্যান্ড্রি (অনার্স) ডিগ্রি বাতিল করে “বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি” নামে নতুন একটি কম্বাইন্ড ডিগ্রি চালুর সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

 

বুধবার (০৫ নভেম্বর) হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি ফওজে আহমেদের বেঞ্চ এ আদেশ দেন।

 

এই রিট আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আমির হামজা আসিফসহ ক্ষতিগ্রস্ত আরও শিক্ষার্থী। তাদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা (বাদল)।

 

আবেদনকারীদের পক্ষে জানানো হয়, বিশ্ববিদ্যালয় “পবিপ্রবি আইন, ২০০১”-এর ধারা ২০(ড) অনুসরণ না করেই নতুন কম্বাইন্ড ডিগ্রি প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

 

উক্ত আইনে বলা আছে, কোনো নতুন বিভাগ বা প্রোগ্রাম চালুর আগে একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে রিজেন্ট বোর্ড ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন নিতে হয়। কিন্তু পবিপ্রবি কর্তৃপক্ষ তা না করেই নতুন প্রোগ্রাম চালু করেছে।

 

আদালত শিক্ষার্থীদের যুক্তি প্রাথমিকভাবে গ্রহণযোগ্য মনে করে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের পূর্বনিয়মে তাদের কোর্স চালিয়ে যাওয়ারও অনুমতি দেওয়া হয়।

 

এছাড়া আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৯ নভেম্বর, ২০২৫-এর মধ্যে কারণ দর্শানোর জন্য রুল জারি করেছেন, যাতে ব্যাখ্যা করতে হবে কেন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না।

 

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান বলেন, “আমাদের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো, ভর্তিকৃত কোনো শিক্ষার্থী যদি চায় ডিভিএম কিংবা এএইচ ডিগ্রি নিয়ে বের হতে চায়, তবে তাকে তাই দেওয়া হবে। কোনো শিক্ষার্থীকে ডিগ্রি চাপিয়ে দেওয়া হবে না। এমনকি কোনো একজন শিক্ষার্থীও যদি চায়, তবুও তাকে ডিভিএম কিংবা এএইচ দেওয়া হবে।”

 

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই রিট খারিজ করার জন্য রবিবারই রিট পিটিশন করা হবে। বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল অ্যাডভাইজর এই রিট খারিজ করার জন্য কাজ করবেন।”

 

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ক্লাস-পরীক্ষা বন্ধ হবে কি না—এ বিষয়ে পবিপ্রবি ভাইস-চ্যান্সেলর বলেন, “এই রিট খারিজ করার জন্যই আমরা লিগ্যাল একশনে চলে যাচ্ছি। এখন ক্লাস-পরীক্ষা যেভাবে আছে, সেভাবেই চলবে।”

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত রাণীশংকৈল থানার আমানুল্লাহ আল বারি এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত রাণীশংকৈল থানার আমানুল্লাহ আল বারি 89 ভিউ পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক্সক্লুসিভ পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ 81 ভিউ গাজীপুরে আনসার সদস্যদের ওপর হামলা: মহাপরিচালকের হাসপাতালে পরিদর্শন ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এক্সক্লুসিভ গাজীপুরে আনসার সদস্যদের ওপর হামলা: মহাপরিচালকের হাসপাতালে পরিদর্শন ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি 116 ভিউ শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি,সভাপতি রেজা কিবরিয়া এক্সক্লুসিভ শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি,সভাপতি রেজা কিবরিয়া 95 ভিউ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এক্সক্লুসিভ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 119 ভিউ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন এক্সক্লুসিভ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 245 ভিউ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 144 ভিউ