কটিয়াদীতে সবার আগে ধান কেটে সফল কফিল উদ্দিন ! | আই নিউজ বিডি

কটিয়াদীতে সবার আগে ধান কেটে সফল কফিল উদ্দিন !

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কটিয়াদীতে সবার আগে ধান কেটে সফল কফিল উদ্দিন !
কটিয়াদীতে সবার আগে ধান কেটে সফল কফিল উদ্দিন !
ছবি: সংগৃহীত
কটিয়াদী/ কিশোরগঞ্জ

কটিয়াদীতে সবার আগে ধান কেটে সফল কফিল উদ্দিন !

 

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া ২ নং ওয়ার্ডের কৃষক কফিল উদ্দিন (পিতা মফিজ উদ্দিন) উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে তার ৩০ শতাংশ জমিতে রোপা আমন, বি-ধান ১০৩ জাতের ধান রোপণ করে এলাকায় প্রথম সফলতা অর্জন করেছেন। বপনের তারিখ ছিল ০০-০৭-২৫। তিনি আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত প্রযুক্তি ও সুষম সার প্রয়োগের মাধ্যমে তার জমিতে ধানের ভালো ফলন নিশ্চিত করেছেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া ও এরিয়া সুপারভাইজার বরকতউল্লাহ-এর তত্ত্বাবধানে তিনি এই ধান চাষ করেছেন। ফলন আশানুরূপ হওয়ায় এলাকায় সবার আগে তার জমিতেই ধান পাকা ও কাটা হয়েছে। কৃষক কফিল উদ্দিন বলেন, “উপজেলা কৃষি অফিসার ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শে আমি এই ধান রোপণ করেছি। ফলনে আমি অত্যন্ত খুশি। ভবিষ্যতেও তাদের পরামর্শে চাষাবাদ চালিয়ে যাব।”

 

তিনি আরও জানান, এই ধান থেকে মানসম্মত বীজ সংরক্ষণ করা হবে এবং এলাকার যেকোনো কৃষক চাইলে তার কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারবেন। ধান কাটার পর তিনি একই জমিতে ডাইল (মুগডাল) চাষেরও প্রস্তুতি নিচ্ছেন। তার মতে, ধান কাটার পর ডাইল চাষ করলে মাটির উর্বরতা বজায় থাকে এবং কৃষকের আর্থিক লাভ বৃদ্ধি পায়।

 

এলাকাবাসী জানিয়েছেন, কফিল উদ্দিনের জমিতে ধানের ফলন দেখে তারা উৎসাহিত হয়েছেন এবং অনেকেই আগামী মৌসুমে এই জাতের ধান চাষে আগ্রহ প্রকাশ করেছেন। আজকের পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া, এরিয়া সুপারভাইজার বরকতউল্লাহ, স্থানীয় কৃষক ও এলাকাবাসী।

 

উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া বলেন, “বি-ধান ১০৩ একটি উন্নত জাতের ধান। এটির ফলন ভালো হয়, রোগবালাই কম হয় এবং কৃষকরা সহজেই লাভবান হতে পারেন। কৃষক কফিল উদ্দিন আমাদের পরামর্শে এই ধান রোপণ করে সফল হয়েছেন, যা অন্য কৃষকদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।”

 

এলাকায় এই প্রথম সবার আগে বি-ধান ১০৩ কাটা ও সংরক্ষণ হওয়ায় কৃষি সম্প্রদায়ের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator