পূর্বধলায় শ্রমিক ইউনিয়ন নেতা মমতাজ গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলায় শ্রমিক ইউনিয়ন নেতা মমতাজ গ্রেপ্তার

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় শ্রমিক ইউনিয়ন নেতা মমতাজ গ্রেপ্তার
পূর্বধলায় শ্রমিক ইউনিয়ন নেতা মমতাজ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পুকুরিয়াকান্দা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।..

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় মো. মমতাজ (৫১) নামের এক শ্রমিক ইউনিয়ন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পুকুরিয়াকান্দা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মমতাজ পূর্বধলা অটো, টেম্পু ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং পুকুরিয়াকান্দা গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃত মো. মমতাজ পূর্বধলা থানার মামলা নং-০১, তারিখ ০১-১২-২৪, ধারা ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩/৪/৬ তৎসহ দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারার মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ধিগ্ধ আসামি ছিলেন।

তিনি আরও জানান, বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

No se encontraron comentarios


News Card Generator