কটিয়াদীতে সবার আগে ধান কেটে সফল কফিল উদ্দিনের !

কটিয়াদী/কিশোরগঞ্জ
Eidok-এ শেয়ার
কটিয়াদীতে সবার আগে ধান কেটে সফল কফিল উদ্দিনের !
ছবি: সংগৃহীত

কটিয়াদীতে সবার আগে ধান কেটে সফল কফিল উদ্দিনের !

 

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া ২ নং ওয়ার্ডের কৃষক কফিল উদ্দিন (পিতা মফিজ উদ্দিন) উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে তার ৩০ শতাংশ জমিতে রোপা আমন, বি-ধান ১০৩ জাতের ধান রোপণ করে এলাকায় প্রথম সফলতা অর্জন করেছেন। বপনের তারিখ ছিল ০০-০৭-২৫। তিনি আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত প্রযুক্তি ও সুষম সার প্রয়োগের মাধ্যমে তার জমিতে ধানের ভালো ফলন নিশ্চিত করেছেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া ও এরিয়া সুপারভাইজার বরকতউল্লাহ-এর তত্ত্বাবধানে তিনি এই ধান চাষ করেছেন। ফলন আশানুরূপ হওয়ায় এলাকায় সবার আগে তার জমিতেই ধান পাকা ও কাটা হয়েছে। কৃষক কফিল উদ্দিন বলেন, “উপজেলা কৃষি অফিসার ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শে আমি এই ধান রোপণ করেছি। ফলনে আমি অত্যন্ত খুশি। ভবিষ্যতেও তাদের পরামর্শে চাষাবাদ চালিয়ে যাব।”

 

তিনি আরও জানান, এই ধান থেকে মানসম্মত বীজ সংরক্ষণ করা হবে এবং এলাকার যেকোনো কৃষক চাইলে তার কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারবেন। ধান কাটার পর তিনি একই জমিতে ডাইল (মুগডাল) চাষেরও প্রস্তুতি নিচ্ছেন। তার মতে, ধান কাটার পর ডাইল চাষ করলে মাটির উর্বরতা বজায় থাকে এবং কৃষকের আর্থিক লাভ বৃদ্ধি পায়।

 

এলাকাবাসী জানিয়েছেন, কফিল উদ্দিনের জমিতে ধানের ফলন দেখে তারা উৎসাহিত হয়েছেন এবং অনেকেই আগামী মৌসুমে এই জাতের ধান চাষে আগ্রহ প্রকাশ করেছেন। আজকের পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া, এরিয়া সুপারভাইজার বরকতউল্লাহ, স্থানীয় কৃষক ও

এলাকাবাসী।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 65 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 91 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 132 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 147 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 144 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 115 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 143 ভিউ