দক্ষিন আফ্রিকার এবারের পাকিস্তান সফরের ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ অমীমাংসিত থাকার পর, ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ স্বাগতিক দল ২-১ ব্যবধানে জিতে নেয়। তারপর গতকাল (৪ নভেঃ) ৩ ম্যাচের ওডিআই সিরিজের ১ম ম্যাচটি অনুষ্ঠিত হয় ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে (স্বাগতিক) পাকিস্তান মাত্র ২ বল বাকি থাকতে ২ উইকেটের জয় পায়।
তবে গতকালের এ ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো- সফরকারী দলের ওয়ার্ল্ড ক্লাস একজন (উইকেটকিপার) ওপেনিং ব্যাটসম্যানের ওডিআই ক্রিকেটে ফিরে আসা। যিনি ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন ২০২৩-এর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত (ওডিআই) বিশ্বকাপ শেষে। যিনি সেই বিশ্বকাপে ১০ ম্যাচে ৪টি সেঞ্চুরি সহ ৫৯৪ রান সংগ্রহ করেছিলেন! যা এ পর্যন্ত দঃ আফ্রিকার পক্ষে একটি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ।
হ্যাঁ, বলা হচ্ছে মাত্র ৩০ বছর বয়সে হঠাৎ আকস্মিকভাবে ওয়ানডে আন্তর্জাতিক থেকে বিদায় নেয়া বাঁহাতি স্টাইলিশ (প্রোটিয়া) ব্যাটসম্যান কুইন্টন ডি ককের কথা। অবশ্য ডি কক টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তখন থেকে আরো প্রায় ২ বছর আগে মাত্র ৫৪ টেস্ট খেলে! সেটাও হয়ত স্বাভাবিক (বিদায়) ছিল না। তবে টি-টুয়েন্টিটা তিনি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু (৫০ ওভারের ক্রিকেট থেকে বিদায়ের পর) টি-২০ তেও নিয়মিত দলে সুযোগ পাচ্ছিলেন না তিনি। অবশ্য প্রোটিয়াদের গত চারটি ম্যাচের (টি-২০) একাদশে ছিলেন ডি কক।
যাইহোক, (২০১৩-২০২৩) মাত্র ১০ বছরের ওডিআই ক্যারিয়ারের ইতি টানা পর্যন্ত কুইন্টন ডি কক ১৫৫ টি ম্যাচ খেলে ৩০ টি ফিফটি এবং ২১ টি সেঞ্চুরি সহ মোট রান সংগ্রহ করেছিলেন ৬৭৭০। যার গড় ৪৫.৭৪ এবং স্ট্রাইক রেট ৯৬+।
ডি কক কাল তার পুনরায় প্রত্যাবর্তনের ম্যাচে তার অনুরাগীদের সহ ক্রিকেট বিশ্বকে হতাশ করেননি মোটেও। তিনি এ ম্যাচে তার ৩১ তম (ওডিআই) হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি ৬৩ রান সংগ্রহ করেন ৭১ বলের মোকাবেলায় ৬টি চার ও ২টি ওভার বাউন্ডারি সহ। যা তার দলের পক্ষে তো অবশ্যই; ম্যাচের-ও ব্যক্তিগত সর্বোচ্চ!
[তথ্যঃ ক্রিকবাজ ও গুগল।]
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0