বাগেরহাট-১ আসনে মনোনয়ন অনিশ্চয়তা, শেখ ওয়াহিদুজ্জামান দিপুকে চায় তৃণমূল বিএনপি
রায়হান, শেখ মোল্লাহাট বাগেরহাট, প্রতিনিধি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। দেশের ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত হলেও বাগেরহাট-১ আসনের মনোনয়ন এখনো ঝুলে আছে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া—হতাশা, প্রত্যাশা ও গভীর আকাঙ্ক্ষা।
বিশেষ করে মোল্লাহাট, চিতলমারী ও বাগেরহাট সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা মনে করছেন—দল এখনো তাদের প্রিয় নেতা শেখ ওয়াহিদুজ্জামান দিপুর প্রতি সুবিচার করবে। দীর্ঘদিন ধরে মাঠে থেকে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি নানা প্রতিকূলতা মোকাবিলায় তিনি যে নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করেছেন, সেটিই তাঁকে এ আসনের সবচেয়ে যোগ্য প্রার্থী করে তুলেছে বলে মনে করেন তৃণমূল।
দলীয় তালিকায় নাম না থাকলেও স্থানীয়দের কণ্ঠে একটাই বিশ্বাস—
“শেষ পর্যন্ত দল সুবিচার করবে, ধানের শীষ প্রতীকে শেখ ওয়াহিদুজ্জামান দিপুই হবেন আমাদের প্রার্থী।”
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বাগেরহাট-১ আসনে বিএনপি সংগঠন এখন সবচেয়ে সুসংগঠিত ও প্রাণবন্ত। শেখ ওয়াহিদুজ্জামান দিপুর জনপ্রিয়তা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা নির্বাচনী কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তৃণমূল বিএনপির একটাই প্রত্যাশা—
যে নেতা ঘাম, শ্রম ও নিবেদন দিয়ে দলকে টিকিয়ে রেখেছেন, তিনিই যেন ধানের শীষের প্রতীক পান।
'আই নিউজ বিডি' অ্যাপ
Yorumlar 0