ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাওয়ায় কালকিনিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত | আই নিউজ বিডি

ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাওয়ায় কালকিনিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএম আজাহার উদ্দিন
Eidok-এ শেয়ার
ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাওয়ায় কালকিনিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাওয়ায় কালকিনিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মাদারীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন মাদারীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনীত হওয়ায় ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম সুজনের নেতৃত্বে  মাদারীপুরের কালকিনিতে আনন্দ মিছিল ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার ৪ নভেম্বর বিকালে উপজেলা কয়ারিয়া ইউনিয়নের ময়দান বাজারে ইউনিয়ন বিএনপির অফিসে দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম সুজন।

 

এসময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনাব তারেক রহমান আমাদের হৃদয়ের স্পন্দন বুঝতে পেরেছেন এবং আমাদের প্রিয় নেতা কালকিনি মাটি ও মানুষের নেতা জনাব আনিসুর রহমান তালুকদার খোকন ভাইকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসাবে মনোনীত করেছেন। 

 

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য আরো বলেন, এখন আমাদের কালকিনি ও ডাসার উপজেলা প্রত্যেকটি মানুষের দোর গোড়ায়  গিয়ে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করতে হবে। তাহলেই আমাদের বিজয় নিশ্চিত হবে। 

 

এসময়ে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন মামুন আহবায়ক কমিটির অন্যতম সদস্য, উত্তর মহানগর কৃষকদল মোশারফ হোসেন মামুন, উপজেলা উপজেলা বিএনপির সহ সভাপতি আতিক আকন, কয়ারিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান হিমু, কয়ারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদার হাওলাদার, কয়ারিয়া ইউনিয়ন ছাত্রদলসাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ সরদার, কয়ারিয়া ইউনিয়ন বিএনপি নেতা লোকমান সরদার ও ইউনিয়ন যুবদলের নেতা সুজন শিকদার, কামাল সরদার, রুমি খান, শাওন ফকির, আরিফ ও ইউনিয়ন  ছাত্রদল নেতা,রাকিব হাওলাদারসহ স্থানীয় দলীয় কর্মী সমর্থকরা।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Nouvelles du district ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Nouvelles du district সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 30 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Nouvelles du district চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Nouvelles du district চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 32 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Nouvelles du district চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Nouvelles du district ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 68 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Nouvelles du district সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 36 Views