উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ফরিদপুর, পাবনা এর নতুন অফিস ভবন শুভ উদ্বোধন।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ফরিদপুর, পাবনা ০৪/১১/২০২৫ খ্রিঃ তারিখে সময়ঃ ১২ ঘটিকায় নতুন অফিস ভবন শুভ উদ্বোধন করেন আশীষ কুমার ভট্টাচার্য পরিচালক, বিভিএমএস রেঞ্জ কমান্ডার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জ, রাজশাহী, জনাব ফজলে রাব্বী পিভিএমএস জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা, জনাব মাহবুব হাসান উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর, পাবনা, জনাব মোঃ আলী আহম্মদ পিভিএমএস উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা চাটমোহর, পাবনা, জনাব মোছাঃ মর্জিনা খাতুন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফরিদপুর, পাবনা, জনাব মোছাঃ জেসমিন সুলতানা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আটঘরিয়া, পাবনা, জনাব মোঃ হাফিজুর রহমান উপজেলা প্রেসক্লাবের সভাপতি। আরও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক, ব্যবস্থাপক ফরিদপুর, পাবনা। উক্ত শুভ উদ্বোধনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন আনসার সদস্যগণ, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সকল সম্মানী ভাতাভোগী সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানের শেষে আনসার ও ভিডিপি কার্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপণ রোপন করেন আশীষ কুমার ভট্টাচার্য পরিচালক, বিভিএমএস রেঞ্জ কমান্ডার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জ, রাজশাহী, সবশেষে শুভ উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথি সমাপ্তি ঘোষণা করেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
टिप्पणियाँ 0