যশোরের গোপালপুরে দুই সন্তানের জননী রহস্যজনক ভাবে নিখোঁজ! | আই নিউজ বিডি

যশোর

যশোরের গোপালপুরে দুই সন্তানের জননী রহস্যজনক ভাবে নিখোঁজ!

****
Eidok-এ শেয়ার
যশোরের গোপালপুরে দুই সন্তানের জননী রহস্যজনক ভাবে নিখোঁজ!
ছবি: সংগৃহীত

✍️ রাসেল মাহমুদ।। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৩২) প্রায় দুই সপ্তাহ ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। সর্বশেষ ০৮ অক্টোবর সকালে তিনি বোনের অসুস্থতার কথা বলে বাড়ি থেকে বের হন, তারপর থেকে আর ফিরে আসেননি। স্বামী সহিদুল ইসলামের দায়ের করা অভিযোগে জানা যায়, যাওয়ার সময় রহিমা বেগম ঘর থেকে নগদ ৩২ হাজার টাকা, একটি সোনার চেইন, একটি আংটি, এক জোড়া কানের দুল ও চুড়ি সহ প্রায় তিন লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে বের হন। এরপর সহিদুল ইসলাম স্ত্রীর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পান। আত্মীয়-স্বজনদের কাছেও খোঁজ নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ রহিমা বেগম চৌগাছা উপজেলার পুড়োপাড়া সুখপুবুরিয়া গ্রামের মোজাম শেখ ও সখিনা বেগমের কন্যা। ২০০৯ সালে পারিবারিকভাবে তার বিয়ে হয় গোপালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সহিদুল ইসলামের সঙ্গে। দাম্পত্য জীবনে তাদের রাহাত হোসেন (১৪) ও তয়েবা আক্তার তমা (৯) নামে দুই সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন রহিমার মা সখিনা বেগম অসুস্থ অবস্থায় মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। ওইদিন সকালে ওষুধ আনতে যাওয়ার কথা বলে রহিমা বেগম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর বহু খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার পরদিন যশোর কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন স্বামী সহিদুল ইসলাম।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados