জয়ী হয়ে সুনামগঞ্জ-১ আসনটি খালেদা জিয়াকে উপহার দিতে চাই: আনিসুল হক | আই নিউজ বিডি

সুনামগঞ্জ

জয়ী হয়ে সুনামগঞ্জ-১ আসনটি খালেদা জিয়াকে উপহার দিতে চাই: আনিসুল হক

****
Eidok-এ শেয়ার
জয়ী হয়ে সুনামগঞ্জ-১ আসনটি খালেদা জিয়াকে উপহার দিতে চাই: আনিসুল হক
ছবি: সংগৃহীত

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-১(তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে দীর্ঘদিনের জোটনির্ভর রাজনীতির অবসান ঘটিয়ে অবশেষে নিজ দলের প্রার্থী পেল বিএনপি।দলটি এবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুল হক'কে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দিয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে আনিসুল হকের নাম ঘোষণা করেন।
 
দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আনিসুল হক বলেন, ‘সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের হাইকমান্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। বহু বছর পর বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হলো। এখন
(তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয়ের জন্য আমরা মাঠে কাজ করব। তিনি আরও বলেন, ‘অনেক যোগ্য নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু মনোনয়ন একবারে একজনকেই দেওয়া সম্ভব। তাই সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আশা করছি বিপুল ভোটে জয়লাভ করে সুনামগঞ্জ-১ আসনটি আমাদের নেত্রী মা খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে পারব।’
 
দীর্ঘদিন পর জোটের জট খুলে দলীয় প্রার্থী ঘোষণায় তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আনিসুল হক'কে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন অসংখ্য নেতাকর্মী।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Pulitika সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 122 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Pulitika আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Pulitika কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 70 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Pulitika যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 103 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Pulitika কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 114 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Pulitika ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 120 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Pulitika গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 134 Views