বিএনপির মনোনয়ন পাওয়ায় নফল নামাজ শেষে বিএনপি পরিবারের জন্য বিশেষ দোয়া | আই নিউজ বিডি

বিএনপির মনোনয়ন পাওয়ায় নফল নামাজ শেষে বিএনপি পরিবারের জন্য বিশেষ দোয়া

নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনে মনোনয়ন পাওয়ায় ২ রাকাত নফল নামাজ আদায় করেছেন কেন্দ্রীয় কৃষক দল নেতা ফজলে হুদা বাবুল।..
Eidok-এ শেয়ার
বিএনপির মনোনয়ন পাওয়ায় নফল নামাজ শেষে বিএনপি পরিবারের জন্য বিশেষ দোয়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনে মনোনয়ন পাওয়ায় ২ রাকাত নফল নামাজ আদায় করেছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুল।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় তিনি বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামে নিজ পৈতৃক বাড়িতে গিয়ে পিতার কবর জিয়ারত করেন। পরে বদলগাছী স্টেডিয়াম মাঠে দুই রাকাত নফল নামাজ আদায় করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু মুসা, উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক নানু রহমান ও মেজবাউল হক রাজা, উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সমুন হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম হালিম ও সাইদুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক বেনজির আহম্মেদ, প্রচার সম্পাদক আবু রায়হান (গিটার), ক্রীড়া সম্পাদক ইউনুছার রহমান, সাইদুর রহমান পিন্টু, যুবদলের সদস্য রবিউল হাসানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politik নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 43 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politik পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 30 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politik টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politik গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 51 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politik গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politik গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politik জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 89 Views