কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন্। | আই নিউজ বিডি

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন্।..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন্।..
কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন্।..
ছবি: সংগৃহীত
কটিয়াদী- কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন্।

 

 

 

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ জালাল উদ্দিন। তিনি সকলের দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন।

 

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন এডভোকেট মোঃ জালাল উদ্দিন। বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তার নাম চূড়ান্ত হওয়ার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এডভোকেট মোঃ জালাল উদ্দিন দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি আইনজীবী হিসেবে সুনাম অর্জন করেছেন। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি সবসময় তাদের সেবা করে আসছেন। মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থার প্রতিদান দিতে চাই জনগণের সেবা করে। আমি জনগণের প্রার্থী, জনগণের জন্য কাজ করতে চাই। সকলের দোয়া ও সমর্থন প্রার্থনা করছি।” এলাকার নেতাকর্মীরা বলেন, এডভোকেট মোঃ জালাল উদ্দিন একজন সৎ, শিক্ষিত, নির্লোভ ও জনপ্রিয় ব্যক্তি। সাধারণ মানুষের কাছে তার ভাবমূর্তি অত্যন্ত ইতিবাচক। তার মনোনয়ন পাওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়েছে। কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার সর্বস্তরের জনগণ বিশ্বাস করেন— একজন সৎ, ন্যায়নিষ্ঠ ও জনগণের পাশে থাকা প্রার্থী হিসেবে এডভোকেট মোঃ জালাল উদ্দিনই পারেন এলাকার উন্নয়ন, পরিবর্তন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে। শেষে তিনি বলেন, “সৎ মানুষকে ভোট দেওয়া শুধু অধিকার নয়, এটি দায়িত্ব ও কর্তব্যও। আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator