সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজমপুর গেট এলাকায় টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল বের করেন। এতে ওই রুটে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় উত্তেজনা।
বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘সোহরাব উদ্দিন ছাড়া আমরা কাউকে মানি না।’ তারা দাবি করেন, কুষ্টিয়া-৩ আসনে সোহরাব উদ্দিন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য এবং দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এমন অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হবে—এটা আমরা মেনে নেব না” বলে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকেরা। শহর ছাড়িয়ে উত্তাপ ছড়িয়েছে উপজেলার গ্রামাঞ্চলেও। একই রাতে সদর উপজেলার মধুপুর–লক্ষ্মীপুর এলাকায়ও আগুন জ্বালিয়ে সোহরাব সমর্থকেরা সড়ক আবরোধ করে প্রতিবাদ জানান। দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার স্লোগানে এলাকা সরগরম হয়ে ওঠে।
এর আগে সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। কুষ্টিয়ার চারটি আসনে ঘোষিত প্রার্থীরা হলেন—কুষ্টিয়া-১ এ সাবেক এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ এ ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ এ কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং কুষ্টিয়া-৪ এ সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
মনোনয়নবঞ্চিত অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংক্ষেপে বলেন, “শুনেছি আমার সমর্থকেরা বিক্ষোভ করছেন। আমি শহরের বাইরে আছি”—আর কিছু বলতে অনীহা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে সদ্য মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে—যিনি মনোনয়ন পাবেন, সবাইকে তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ যদি সিদ্ধান্ত অমান্য করেন, তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব ব্যবস্থা নেবে।
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের সড়ক অবরুদ্ধ ও বিক্ষোভ | আই নিউজ বিডি
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের সড়ক অবরুদ্ধ ও বিক্ষোভ
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0