মো: আসাদুজ্জামান পীরগন্জ ঠাকুরগাঁও প্রতিনিধি:
২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও জেলার তিনটি আসনের প্রার্থী র মধ্যে দুটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,
ঠাকুরগাঁও-১ আসনে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
ঠাকুরগাঁও-৩ আসনে প্রার্থী হিসেবে জাহিদুর রহমান জাহিদকে ঘোষণা করা হয়েছে।
কিন্তু ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি, এ বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জানান মহাসচিব।
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0