ফলাফল বিপর্যয়ের সংবাদে সাংবাদিককে অধ্যক্ষের হুমকি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফলাফল বিপর্যয়ের সংবাদে সাংবাদিককে অধ্যক্ষের হুমকি

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
ফলাফল বিপর্যয়ের সংবাদে সাংবাদিককে অধ্যক্ষের হুমকি
ফলাফল বিপর্যয়ের সংবাদে সাংবাদিককে অধ্যক্ষের হুমকি
ছবি: সংগৃহীত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হুমকির প্রতিবাদে পূর্বধলায় সাংবাদিকদের এক..

 

পূর্বধলায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হুমকির প্রতিবাদে পূর্বধলায় সাংবাদিকদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ এ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন— দৈনিক আমার সংবাদ-এর উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, নয়া দিগন্ত-এর উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, দিনকাল-এর জেলা প্রতিনিধি নূর উদ্দিন মণ্ডল দুলাল, প্রেসক্লাবের সহ-সভাপতি নূর আহমদ খান রতন, সদস্য দীপক সরকার, জাকির আহমেদ খান কামাল, কালের কণ্ঠ-এর উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, পূর্বধলার দর্পণ-এর সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, এবং দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন— ভোরের ডাক-এর উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম খান, এনটিভি অনলাইন-এর প্রতিনিধি এসএস ওয়াদুদ, একুশের সংবাদ-এর উপজেলা প্রতিনিধি মো. সাইদুল ইসলাম, প্রতিদিনের সংবাদ-এর প্রতিনিধি আল মনসুর, মানবকণ্ঠ-এর প্রতিনিধি আব্দুল্লাহ সাকিব, মানবজমিন-এর প্রতিনিধি জুবায়ের হোসেন বাচ্চু, সাংবাদিক আমিনুল ইসলাম মণ্ডল, আব্দুল্লাহ আল-আমিন, ইমতিয়াজ আহমেদ সজিব, শাহীন খন্দকার, সাগর আহমেদ জজ, আল-আমিন শেখ, আল-মামুন, আমিনুল হক, জিয়াউর রহমান, মজিবুর রহমান তালুকদার এবং আই নিউজ বিডি-এর প্রতিনিধি মোশাহিদুর রহমান উজ্জ্বলসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষ থেকে সাংবাদিককে হুমকি দেওয়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। গণমাধ্যম কর্মীদের ভয়-ভীতি দেখিয়ে চুপ করানো যাবে না। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এমন যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে।”

জানা গেছে, আজকের আরবান পত্রিকার স্টাফ রিপোর্টার ও আমার সংবাদ-এর উপজেলা প্রতিনিধি নাহিদ আলম সম্প্রতি পূর্বধলা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ২০২৫ সালের ফলাফল বিপর্যয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই সংবাদ প্রকাশের পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন সাংবাদিক নাহিদ আলমকে ডেকে নিয়ে হুমকি ও অশালীন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিক নাহিদ আলম জানান, গত রবিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজে ঘটে যাওয়া একটি ঘটনার খবর পেয়ে তিনি সেখানে গিয়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন ও প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। পরে দুপুরে কলেজের প্রভাষক ইলিয়াস আহমদ ভূঁইয়ার ফোনে তিনি অধ্যক্ষের কক্ষে গেলে, অধ্যক্ষ তাকে তিরস্কার, কটূক্তি ও মানহানিকর আচরণের শিকার করেন।

তিনি আরও জানান, অধ্যক্ষ ফলাফল সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের জন্য তাকে কঠোরভাবে সতর্ক করেন এবং ভবিষ্যতে তার অনুমতি ছাড়া কলেজ-সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ না করতে বলেন। এমনকি কলেজে প্রবেশের আগেও অনুমতি নিতে নির্দেশ দেন। উপস্থিত শিক্ষক ও স্টাফদের সামনেই প্রায় আধা ঘণ্টা ধরে তাকে অপমান ও হেনস্তা করা হয় বলে জানা গেছে।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সমাজ তাৎক্ষণিকভাবে সমাবেশ করে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার ঘোষণা দেয়।

Keine Kommentare gefunden


News Card Generator