টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, সদর আসনে সিদ্ধান্ত বাকি | আই নিউজ বিডি

টাঙ্গাইল

টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, সদর আসনে সিদ্ধান্ত বাকি

টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, সদর আসনে সিদ্ধান্ত বাকি
Eidok-এ শেয়ার
টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, সদর আসনে সিদ্ধান্ত বাকি
ছবি: সংগৃহীত

 

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার আটটি আসনের মধ্যে সাতটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল জেলার সাত আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা হচ্ছেন—

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): ফকির মাহবুব আনাম স্বপন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর): আব্দুস ছালাম পিন্টু, ভাইস চেয়ারম্যান

টাঙ্গাইল-৩ (ঘাটাইল): ওবায়দুল হক নাসির

টাঙ্গাইল-৪ (কালিহাতী): লুৎফর রহমান মতিন, নির্বাহী কমিটির সদস্য

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার): রবিউল আউয়াল লাভলু, উপজেলা বিএনপির সদস্য

টাঙ্গাইল-৭ (মির্জাপুর): আবুল কালাম আজাদ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল): আহমেদ আযম খান, ভাইস চেয়ারম্যান


তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি বলে জানান বিএনপি মহাসচিব।
দলের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ আসনের বিষয়ে এখনো কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা চলছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া السياسة নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 42 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের السياسة পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 28 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন السياسة টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা السياسة গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 49 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল السياسة গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 78 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর السياسة গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 57 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় السياسة জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 87 Views