নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার আটটি আসনের মধ্যে সাতটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল জেলার সাত আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা হচ্ছেন—
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): ফকির মাহবুব আনাম স্বপন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর): আব্দুস ছালাম পিন্টু, ভাইস চেয়ারম্যান
টাঙ্গাইল-৩ (ঘাটাইল): ওবায়দুল হক নাসির
টাঙ্গাইল-৪ (কালিহাতী): লুৎফর রহমান মতিন, নির্বাহী কমিটির সদস্য
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার): রবিউল আউয়াল লাভলু, উপজেলা বিএনপির সদস্য
টাঙ্গাইল-৭ (মির্জাপুর): আবুল কালাম আজাদ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল): আহমেদ আযম খান, ভাইস চেয়ারম্যান
তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি বলে জানান বিএনপি মহাসচিব।
দলের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ আসনের বিষয়ে এখনো কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা চলছে।