কটিয়াদীতে লেবু চাষে কৃষকদের মুখে হাসি !
মিজানুর রহমান
কটিয়াদী কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বড়াইদিয়া গ্রামে প্রায় ৪০ বিঘা জমিতে লেবুর চাষ করে কৃষকরা আজ সফলতার মুখ দেখছেন। এলাকার কৃষকরা লেবু বিক্রি করে বছরে লাখ লাখ টাকা আয় করছেন, যা এখন তাদের পরিবারের প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে। বড়াইদিয়ার সহর আলীর ছেলে আবেদ আলী ৪ বিঘা জমিতে লেবু চাষ করে বছরে ৫ লাখ ২০ হাজার টাকা আয় করেন। মফিজ উদ্দিনের ছেলে মল্লিক মিয়া ১২ বিঘা জমিতে লেবু চাষ করে ১০ লাখ টাকা আয় করেন। তোতা মিয়ার ছেলে বাদল মিয়া ২ বিঘা জমিতে ২ লাখ টাকা, নুরুল ইসলামের ছেলে রাসেল মিয়া ১২ বিঘা জমিতে ১৩ লাখ টাকা এবং দুলাল মিয়ার ছেলে শাকিল মিয়া ১০ বিঘা জমিতে ১২ লাখ টাকা আয় করেন। চাষিরা জানান, কৃষি কর্মকর্তাদের পরামর্শে তারা এখন আগের তুলনায় অনেক বেশি লাভবান হচ্ছেন। বর্তমানে এখানে তিন জাতের লেবু চাষ করা হচ্ছে—স্থানীয় লেবু, রাজশাহী সীডলেস ও বিদেশি সীডলেস। আজ বড়াইদিয়ার এই লেবুর বাগানগুলো পরিদর্শন করেন কৃষিবিদ ড. জাকির হোসেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার মো. হারুনুর রশিদ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. শাহিনুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. ইমরুল কায়েস, কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজাদ মাহমুদ ও মঈনুল ইসলাম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। কৃষকরা বলেন, “আমরা কৃষি কর্মকর্তাদের পরামর্শে চাষ করে অনেক লাভবান হয়েছি। লেবু চাষ এখন আমাদের জীবিকার প্রধান ভ
রসা।”