নাটোরের বড়াইগ্রামে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তাবায়ন ও প্রচারের লক্ষে তৃনমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তিরাইল মাদ্রাসা মাঠে এই কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সন্মেলনে মাঝগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহম্মদ আলীর সভাপতিত্বে ও মাঝগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নাটোর-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল আজিজ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব শাহিনূর খলিফা শাহিন, যুগ্ম আহব্বয়ক কাউছার আহম্মেদ শাওন, যুগ্ম আহবায়ক শাহেদ খান জজ, আল আমিন সহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন | আই নিউজ বিডি
নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন
'আই নিউজ বিডি' অ্যাপ
Kommentarer 0