বগুড়ার ধুনটে অপহৃত স্কুলছাত্রী ১৯ দিন পর উদ্ধার : একজন গ্রেফতার | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ার ধুনটে অপহৃত স্কুলছাত্রী ১৯ দিন পর উদ্ধার : একজন গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয়ে থেকে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে অপহৃত স্কুলছাত্রীকে ১৯ দিন পর গাজিপুরের কাশিমপুর এলাকায় একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় মূল অপহরণকারী সোহেল (২২) নামে এক যুবককে গ্রে..
Eidok-এ শেয়ার
বগুড়ার ধুনটে অপহৃত স্কুলছাত্রী ১৯ দিন পর উদ্ধার : একজন গ্রেফতার
ছবি: সংগৃহীত

রোববার (২ নভেম্বর) বেলা ২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোহেল বগুড়ার শেরপুর উপজেলার খানপুর চরপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে। এছাড়া উদ্ধারকৃত স্কুলছাত্রীকে আদালতে হাজির করা হলে জবানবন্দি রেকর্ডের পর ভিকটিমকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার এক কিশোরী (১৪) ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে। বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রেম প্রস্তাব দেয় সোহেল। কিন্তু সোহেলের প্রেমে সাড়া দেয়নি স্কুলছাত্রী। ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি সোহেলের পরিবারকে জানানো হয়।

এতে ওই ছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে সোহেল। এ অবস্থায় ১২ই অক্টোবর বিকেলে বাড়ি যাওয়ার জন্য বিদ্যালয় থেকে বের হয়ে গেটের অদূরে মন্দিরের সামনের রাস্তায় পৌঁছলে সোহেল ও তার লোকজন ওই ছাত্রীকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদি হয়ে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। ওই মামলায় সোহেলসহ তিনজনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোখলেছুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার রাতে গাজিপুরের কাশিমপুর এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের আদেশে ভিকটিমকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

 

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার פשע মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন פשע কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ פשע আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ פשע সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু פשע থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ פשע সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি פשע কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 Views