এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা বাজারে তিনি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করে ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।
লিফলেট বিতরণের সময় বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এ বিষয়ে দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণের একমাত্র পথ। আমরা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।”
App „Eye News BD”
Comments 0