শেরপুরে তারেক রহমান এর ৩১দফা কর্মসূচির আলোকে নারীদের নিয়ে উঠান বৈঠক… | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে তারেক রহমান এর ৩১দফা কর্মসূচির আলোকে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

শেরপুরে তারেক রহমান এর ৩১দফা কর্মসূচির আলোকে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত..
Eidok-এ শেয়ার
শেরপুরে তারেক রহমান এর ৩১দফা কর্মসূচির আলোকে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা কর্মসূচির আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে শেরপুরে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর রবিবার বিকালে সদর উপজেলার ৮ নং লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী চর এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
 
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদলের সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. শফিকুল ইসলাম মাসুদ।
 
এসময় তিনি বলেন, বিগত ১৭ বছর ভোটের অধিকার ছিলো না, আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, আওয়ামী সরকার দিনের ভোট রাতেই নিয়েছে, মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেয়নি, ১৭ বছরে মানুষের গণতান্ত্রিক অধিকার ছিলো না।এসময় তিনি আরো বলেন, আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শত শত নেতা কর্মী জেল জুলুমের স্বীকার হয়েছি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে, আওয়ামী লীগ সরকার নাই, আমরা এখনো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই,  বর্তমান যে সরকার রয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকার না, আমরা যদি জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই তাহলে রাষ্ট্রীয় সরকার থাকতে হবে, জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবে সেই সরকার হবে রাষ্ট্রীয় সরকার, আগামী ২৬ সালে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন যাতে না হয় সেজন্য একটি দল ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি তুলে নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।এসময় শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সদস্য আমিনুল ইসলাম শিপন চেয়ারম্যান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফরহাদ হোসেন, সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান সোহেল, সাবেক সদস্য দেলোয়ার হোসেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জি: মনোয়ার হোসেন রঞ্জু, জেলা তাঁতীদলের আহ্বায়ক লালন মোল্লা, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, সহ-সভাপতি পারভীন আক্তারসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন سیاست সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 114 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন سیاست আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ سیاست কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম سیاست যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট سیاست কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির سیاست ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী سیاست গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views