চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রস্তুতি সভা | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রস্তুতি সভা

চট্টগ্রামের বন্দর থানাধীন ৩৬ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা সভায় উপস্থিত দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।..
Eidok-এ শেয়ার
চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রস্তুতি সভা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব চরমোনাই (মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম) এর নির্দেশনা অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি ও করণীয় নির্ধারণে ইসলামী যুব আন্দোলন ৩৬ নম্বর ওয়ার্ড, বন্দর থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ এশায় চট্টগ্রামের বন্দর থানাধীন ৩৬ নম্বর ওয়ার্ডে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, মুজাহিদ কমিটি ও ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে মাঠ পর্যায়ে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ইসলামী রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা—এ কথাটি সবাইকে জানাতে হবে।

বক্তারা আরও বলেন,সংগঠনের প্রতিটি ইউনিটে দায়িত্বশীলদের সমন্বয় বাড়াতে হবে। নির্বাচনী সময়ে সুষ্ঠু যোগাযোগ, প্রচার-প্রচারণা ও তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দিতে হবে। পীর সাহেব চরমোনাইয়ের দিকনির্দেশনা অনুসরণ করলেই আমরা ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হব।

সভায় উপস্থিত দায়িত্বশীলরা বলেন, ইসলামী আন্দোলন শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি দাওয়াতি আন্দোলন। তাই কর্মীদের উচিত আদর্শিক ও চারিত্রিক দিক থেকে নিজেদেরকে প্রস্তুত রাখা।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন פוליטיקה টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 33 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা פוליטיקה গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 38 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল פוליטיקה গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 61 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর פוליטיקה গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 46 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় פוליטיקה জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 76 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার פוליטיקה মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ פוליטיקה টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 32 Views