শ্যামনগরে প্যাথলজী গুলোতে অভিযান দুটিতে জরিমানা, একটি বন্ধ ঘোষণা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে প্যাথলজী গুলোতে অভিযান দুটিতে জরিমানা, একটি বন্ধ ঘোষণা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে প্যাথলজী গুলোতে অভিযান দুটিতে জরিমানা, একটি বন্ধ ঘোষণা..
শ্যামনগরে প্যাথলজী গুলোতে অভিযান দুটিতে জরিমানা, একটি বন্ধ ঘোষণা..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে প্যাথলজী গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইলকোর্ট পরিচালনাকালে ২ টি প্যাথলজীকে জরিমানা ও ১ টি বন্ধ ঘোষণা করা হয়েছে। ..

শ্যামনগরে প্যাথলজী গুলোতে অভিযান দুটিতে জরিমানা, একটি বন্ধ ঘোষণা

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে প্যাথলজী গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইলকোর্ট পরিচালনাকালে ২ টি প্যাথলজীকে জরিমানা ও ১ টি বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রবিবার (২ নভেম্বর) বিকাল ৪ টার দিকে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন মোবাইলকোর্ট পরিচালনা করেন।

তিনি মোবাইল কোর্টের মাধ্যমে বিধি ভঙ্গের দায়ে শ্যামনগর প্যাথলজিকে ৩ হাজার ও ফাতেমা ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করেন। তাছাড়া লাইসেন্স না থাকা/ লাইসেন্স নবায়ন না করায় এবং অন্যান্য কাগজপত্র না থাকায় মেডিকেল সাইন্স ল্যাবকে তালা বদ্ধ করা হয়।

 এ ছাড়াও তট প্যাথলজি, বিসমিল্লাহ প্যাথলজি, মডেল প্যাথলজিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সংবাদ পেয়ে মানবসেবা ল্যাব প্যাথলজি  , আল মদিনা প্যাথলজিতে অভিযান করতে গিয়ে তালা বদ্ধ দেখতে পান।

 অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জিয়াউর রহমান, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম,শ্যামনগর থানা পুলিশ,স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগরে প্যাথলজিতে মোবাইলকোর্ট পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator