কটিয়াদীতে রবি মৌসুমে বীজ ও সার বিতরণ !
মিজানুর রহমান
কটিয়াদী কিশোরগঞ্জ প্রতিনিধি:
কটিয়াদীতে (২ নভেম্বর রোজ )রবিবার সকাল ১২:৩০ টায় ,তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বীজ ও সার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আয় ও জীবনমান উন্নয়ন এবং দেশের সামগ্রিক সমৃদ্ধি নিশ্চিত করা।
কর্মসূচির মূল স্লোগান ছিল:
"সরিষা চাষ বাড়াবো, তেলের চাহিদা মিটাবো, সরিষা চাষে ভরবো দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ।"
উক্ত কর্মসূচির আওতায় সরিষা, মসুর, মুগ, গম, সূর্যমুখী, চীনা বাদাম এবং শীতকালীন পেঁয়াজ বীজসহ প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কটিয়াদীর নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা জুড়ে মোট ১৩০৫ কৃষক বীজ ও সার পেয়েছেন, যার মধ্যে সরিষার বীজের পরিমাণ ৯৩০ কেজি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম, এবং সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া। ০এছাড়া প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
বীজ বিতরণের পরিমাণ (কেজি অনুযায়ী):সরিষা: ১ কেজি-মসুর: ৫ কেজি-মুগ: ৫ কেজ-গম: ২০ কেজি-সূর্যমুখী: ১ কেজি-চীনা বাদাম: ২০ কেজি-শীতকালীন পেঁয়াজ: ১ কেজি সার বিতরণের পরিমাণ (কেজি অনুযায়ী):ডিএমপি সার: ১০ কেজি করে এমওপি সার: জমির পরিমাণ অনুযায়ী ১০,১০,১০,১০ কেজি করে এবং ০৫,০৫,০৫ কেজি করে !