নীলফামারীতে নোসাব কমিটির সভাপতি নাজমুল, সম্পাদক ফুয়াদ, প্রচার… | আই নিউজ বিডি

নীলফামারী

নীলফামারীতে নোসাব কমিটির সভাপতি নাজমুল, সম্পাদক ফুয়াদ, প্রচার সম্পাদক লাম

নীলফামারী প্রতিনিধি: রোমান কবির <br>জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোট বাংলাদেশ (নোসাব) নীলফামারী সরকারি কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন নাজমুল ইসলাম কাজল এব..
Eidok-এ শেয়ার
নীলফামারীতে নোসাব কমিটির সভাপতি নাজমুল, সম্পাদক ফুয়াদ, প্রচার সম্পাদক লাম
ছবি: সংগৃহীত

শনিবার (১ নভেম্বর) নোসাবের প্রতিষ্ঠাতা মোছাদ্দেক হোসাইন ইমন ও বিল্লাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—সহ-সভাপতি সানজিদা আক্তার মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুজ্জামান, দপ্তর সম্পাদক হৃদয় পারভেজ, প্রচার সম্পাদক বায়জিদ ইসলাম লাম, ক্রীড়া সম্পাদক মো. মোবাশ্বের আলী এবং কার্যকরী সদস্য মেহেদী হাসান মারুফ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত সভাপতি নাজমুল ইসলাম কাজল বলেন,

“জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করা শিক্ষার্থীদের বড় একটি অংশ নিম্নবিত্ত পরিবারের। একসঙ্গে ৮ হাজার টাকা দিয়ে ফরম পূরণ করা অনেকের পক্ষে সম্ভব হয় না—অনেকে শেষ পর্যন্ত ফরম পূরণ করতেই পারে না। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে ৬ দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। নীলফামারী জেলার সকল শিক্ষার্থীর সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

অন্যদিকে, প্রচার সম্পাদক বায়জিদ ইসলাম লাম বলেন,

“আমরা চাই প্রতিটি শিক্ষার্থী শুধু ডিগ্রিধারী নয়, বরং মানবিক, সচেতন, দায়িত্বশীল এবং প্রতিবাদী নাগরিক হোক।”

সাধারণ সম্পাদক ফুয়াদ আলী বলেন,

“নোসাব কোনো দলীয় প্ল্যাটফর্ম নয়, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ লক্ষ শিক্ষার্থীর একটি ঐক্যের প্রতীক। শিক্ষা, মানবিকতা ও নেতৃত্বের সমন্বয় ঘটিয়েই একটি উন্নত ও সু-শিক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব।”

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ज़िला समाचार খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 14 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ज़िला समाचार রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ज़िला समाचार সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 34 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ज़िला समाचार মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ज़िला समाचार কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ ज़िला समाचार ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা ज़िला समाचार মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views