মাদারগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত | আই নিউজ বিডি

মাদারগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

Tuhid Hasan avatar   
Tuhid Hasan
মাদারগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
মাদারগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
ছবি: সংগৃহীত
তৌহিদ হাসান জেলা প্রতিনিধি

 

​'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়'—এ প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত​

​'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

​উপজেলা সমবায় অধিদপ্তর, মাদারগঞ্জের আয়োজনে শনিবার (১ নভেম্বর, ২০২৫) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​ র‍্যালি ও আলোচনা সভা

​শনিবার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে সমবায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খরকা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

​প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ

​উপজেলা সমবায় অফিসার মোঃ হা‌বিবুর রহমান-এর সভাপ‌তিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অ‌তি‌থি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রা‌সেল দিও।

​বিশেষ অ‌তি‌থির বক্তব্য রাখেন মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় স‌মি‌তি লিঃ-এর সভাপতি মঞ্জুরুল ইসলাম মুছা এবং সাধারণ সম্পাদক মোস্তাক খান।

​অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা ক‌রেন সহকারী প‌রিদর্শক মির্জা জিল্লুর রহমান।

​আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

​ সমবায়ীবৃন্দের উপস্থিতি

​এ সময় উপজেলার বিভিন্ন সমবায় স‌মি‌তির সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator