'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়'—এ প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
উপজেলা সমবায় অধিদপ্তর, মাদারগঞ্জের আয়োজনে শনিবার (১ নভেম্বর, ২০২৫) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি ও আলোচনা সভা
শনিবার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে সমবায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খরকা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ
উপজেলা সমবায় অফিসার মোঃ হাবিবুর রহমান-এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মঞ্জুরুল ইসলাম মুছা এবং সাধারণ সম্পাদক মোস্তাক খান।
অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন সহকারী পরিদর্শক মির্জা জিল্লুর রহমান।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
সমবায়ীবৃন্দের উপস্থিতি
এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।