ঐক্য, শিক্ষা ও মানবতার বার্তা নিয়ে নতুন নেতৃত্বে দক্ষিণভাগের… | আই নিউজ বিডি

ঐক্য, শিক্ষা ও মানবতার বার্তা নিয়ে নতুন নেতৃত্বে দক্ষিণভাগের আস-সুন্নাহ ফাউন্ডেশন

এমরান আহমদ, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি
Eidok-এ শেয়ার
ঐক্য, শিক্ষা ও মানবতার বার্তা নিয়ে নতুন নেতৃত্বে দক্ষিণভাগের আস-সুন্নাহ ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগের অন্যতম সামাজিক সংগঠন আস-সুন্নাহ সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

৩১ অক্টোবর (শুক্রবার) পশ্চিম দক্ষিণভাগে এক সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ ইং সালের জন্য হাফিজ আদনান আহমদকে সভাপতি ও আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে মোট ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সহ সভাপতির দায়িত্ব পেলেন হাফিজ ইসহাক আলী, জুবেল আহমদ, আমির হোসেন ও জাহেদ আহমদ। সহ সাধারণ সম্পাদক আকিবুল হক রাফি, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মিজান আহমদ, অর্থ সম্পাদক তাজির আলী, সহ অর্থ সম্পাদক মাছুম আহমদ, প্রচার সম্পাদক মামুন আহমদ, সহ প্রচার সম্পাদক মারুফ আহমদ, দপ্তর সম্পাদক রাফি আহমদ, সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক তায়েফ আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক লিমন আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক সিদ্দিকুর রহমান সুবন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক নয়ন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক তানবির আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক তামিম আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একরামুল হক ছামি, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হানিফ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ইবনে হাফিজ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ। সদস্য—দাইয়ান আহমদ, আদিব আহমদ, মাহফুজ আহমদ, তানজিদ আহমদ, সায়েম আহমদ, নাহিদ আহমদ, সাইদ আহমদ, ইমন আহমদ, তারেক আহমদ, লায়েক আহমদ।

নবগঠিত কমিটির সদস্যরা জানান, সমাজে ঐক্য, শিক্ষার প্রসার, মানবিক সহায়তা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখাই তাদের মূল লক্ষ্য। সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনাও জানানো হয়। সংগঠন সূত্রে জানা গেছে, আস-সুন্নাহ সমাজ কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় তরুণ সমাজের নেতৃত্বে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সবাইকে একসঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, সহযোগিতাপূর্ণ ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন İlçe Haberleri বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি İlçe Haberleri মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু İlçe Haberleri প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় İlçe Haberleri মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি İlçe Haberleri রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি İlçe Haberleri খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু İlçe Haberleri রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 58 Views