যথাযোগ্য মর্যাদায় কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত | আই নিউজ বিডি

যথাযোগ্য মর্যাদায় কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।..
Eidok-এ শেয়ার
যথাযোগ্য মর্যাদায় কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত
ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত

 এম ওবায়দুল্লাহ আল মাহমুদী, গোপালগঞ্জ প্রতিনিধি

 

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

 

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোরাদ আলী এবং সঞ্চালনা করেন উপজেলা সমবায় সহকারী পরিদর্শক সুলতানা তাপসী খামন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ শহীদুল আলম মুন্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ কনক।

 

সভায় কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকার সমবায় কর্মকর্তা, সমবায়ি ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৩ জনকে সমবায় সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

 

বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব হচ্ছে। সমবায়ীরা যেমন নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, তেমনি পরিবার, সমাজ ও দেশকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বক্তারা আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায়ের ভূমিকা অপরিসীম, তাই সমবায়ীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

注释 0

没有找到评论

相关文章

সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 宗教与教育 সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 27 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 宗教与教育 ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 105 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 宗教与教育 জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 252 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 宗教与教育 কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 93 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 宗教与教育 কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 67 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 宗教与教育 হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 89 Views ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 宗教与教育 ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 80 Views