বগুড়া গাবতলীতে জুমার নামাজ শেষে যুবককে কুপিয়ে জখম | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া গাবতলীতে জুমার নামাজ শেষে যুবককে কুপিয়ে জখম

‎বগুড়ার গাবতলীতে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে নুর আলম (১৮) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরপুর গ্রামে।..
Eidok-এ শেয়ার
বগুড়া গাবতলীতে জুমার নামাজ শেষে যুবককে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

‎স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে নুর আলম জুমার নামাজ শেষে বাহাদুরপুর কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সেকেন্দার আলী রানার বাড়ির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের লালন মিয়ার ছেলে ইসরাফিল ইসলাম আলমাস তাকে ‘টোকাই’ বলে গালাগালি করে এবং এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে নুর আলমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে ও তিনি রক্তাক্ত জখম হন।
‎
‎স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহত নুর আলমকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার বাম চোখের নিচে গভীর ক্ষতস্থানে চারটি সেলাই দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
‎
‎এ ঘটনায় আহতের ভাই মিনারুল ইসলাম বাদী হয়ে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম جرم গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 83 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার جرم নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের جرم দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা جرم দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 100 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত جرم সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর جرم ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা جرم শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 Views