ওডিআই সিরিজে আধিপত্য নিয়ে ২-১ এ জয়ের পর বাংলাদেশ ১ম টি-২০ তে (২৭ অক্টোবর) ১৬ রানে, তারপর ২য় ম্যাচে (২৯ অক্টোঃ) ১৪ রানে হেরে গিয়ে সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে যাওয়ার পর গতকাল (৩১ অক্টোঃ) হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামে ওঃ ইন্ডিজের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৬ টায়। স্বাগতিকরা টসে জিতে প্রথমে ব্যাটিং করে।
টাইগারদের ইনিংসের শুরুটা কাল একদম খারাপ হয়নি। প্রথম ৬ ওভারে (পাওয়ার প্লে) দলীয় সংগ্রহ ছিল ৪০/১। একপর্যায়ে (দলীয়) স্কোর ১০৭/২ ছিল (১৪.৩ ওভারে)। কিন্তু তারপর শুরু হয় ধস। শেষ ৮টি উইকেটের পতন ঘটে মাত্র ৪৪ রান তুলতে! অর্থাত, স্বাগতিকরা ১৫১ রানে অলআউট হয় ২০ ওভারে।
দলের মোটামুটি সবাই ছিলেন যখন ব্যর্থ, তখন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম একাই প্রতিরোধ গড়েন প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি কাল টানা ২য় অর্ধশতক হাঁকান (৩৬ বলে)। এটা তার ১০ নম্বর (টি-২০) ফিফটি। পঞ্চাশ-কে তিনি ৮৯-তে নিয়ে প্যাভিলিয়নে ফিরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারলেও, ৬২ বলে ৯টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির মাধ্যমে তার ইনিংসটি ছিল আসলেই অসাধারণ! এই সিরিজে তার ইনিংসগুলো হলো- ১৫ (০৫), ৬১ (৪৮) ও ৮৯ (৬২)।
কাল দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ (২২) রান করেন সাইফ হাসান। এছাড়া আর কেউ ডাবল ফিগারে যেতে পারেননি! ওঃ ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড ৩টি উইকেট নেন ৩৬ রান দিয়ে। এবং খ্যারি পিয়ের ও জেসন হোল্ডার ২টি করে উইকেট পান যথাক্রমে ২৩ ও ৩২ রানের বিনিময়ে।
ক্যারিবীয় দল চেজ করতে নেমে একসময় ৩ উইকেট হারায় দলীয় ৫২ রানে (৭.৩ ওভারে)। তারপর (ভারপ্রাপ্ত) অধিনায়ক রোস্টন চেজ ও আকিম আগিস্টের মধ্যে (৪র্থ উইকেটে) ৯১ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ হয় মাত্র ৪৬ বলে! আর ওঃ ইন্ডিজ মাত্র ১৬.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৫২ রান সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে।
১৯ বল বাকি থাকতে ৫ উইকেটের এ সহজ জয়ের মূল অবদান ঐ দুইজনেরই। নিয়মিত অধিনায়ক শাই হোপের বিশ্রামে এ ম্যাচে দলের নেতৃত্ব পাওয়া রোস্টন চেজ এবং ৫ নম্বরে ব্যাটিংয়ে নামা আগিস্ট উভয়ে ব্যক্তিগত ৫০ করে রান করেন। চেজ বল খেলেন ২৯ টি। তবে আগিস্টের ইনিংসটি ছিল আরো মারমুখী। ৫টি ছক্কাসহ তার ইনিংসটি মাত্র ২৫ বলের! বাংলাদেশের রিশাদ হোসেন ৩টি উইকেট লাভ করেন, তাও ৪৩ রান ব্যয়ে।
ম্যাচসেরা নির্বাচিত হন রোস্টন চেজ। ব্যাট হাতে ৫০-এর পাশাপাশি বল হাতেও ১টি উইকেট পান তিনি ২৩ রানের বিনিময়ে। আর ৩-০ তে 'ক্লিন সুইপ'-এর মাধ্যমে জয় পাওয়া এ সিরিজে "ম্যান অব দ্য সিরিজ" মনোনীত হন (সফরকারীদের) অলরাউন্ডার রোমারিও শেফার্ড। ৩ ম্যাচে তিনি ৭টি উইকেট নেন এবং (১ ইনিংস ব্যাট করে) ১৩ রান করেন।
[তথ্যঃ ক্রিকবাজ।]
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0