নোয়াখালী-৫ আসনকে ঘিরে জমে উঠছে নির্বাচনী মাঠ | আই নিউজ বিডি

নোয়াখালী

নোয়াখালী-৫ আসনকে ঘিরে জমে উঠছে নির্বাচনী মাঠ

নোয়াখালী প্রতিনিধি : আবদুল্লাহ আল মামুন
Eidok-এ শেয়ার
নোয়াখালী-৫ আসনকে ঘিরে জমে উঠছে নির্বাচনী মাঠ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। দীর্ঘদিন ধরে এই আসনটি নোয়াখালীর রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে আসছে। নির্বাচনী মাঠে এখন সরগরম পরিবেশ, বিশেষত বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রমে বেশ সক্রিয় হয়ে উঠেছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যে স্থানীয় নেতারা একাধিক মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ সম্পন্ন করেছেন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আলোচনায় রয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা মওদুদ, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ,সাংবাদিক, কলামিস্ট মোহাম্মদ নুরুল আফসার বাহাদুর, বজলুল করিম চৌধুরী আবেদ,  মোহাম্মদ ফখরুল ইসলাম এবং ব্যারিস্টার পারভিন কাউসার মুন্নি।
যদিও এদের মধ্যে কয়েকজনকে নিয়ে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তবু বিএনপি অধ্যুষিত এ আসনে দলীয় প্রতীকই এখনো সবচেয়ে বড় নির্ভরতার জায়গা।

ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর পর নতুন নেতৃত্ব গড়ে তুলতে অনেকেই এগিয়ে এসেছেন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নুরুল আফসার বাহাদুর দ্রুত জনপ্রিয়তা অর্জন করছেন। স্থানীয়দের মতে, তিনি সাধারণ নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। অনেকেই তাকে মওদুদ আহমদের যোগ্য উত্তরসূরি হিসেবেও দেখছেন।

অন্যদিকে, জামায়াতও এ আসনে সক্রিয় হয়েছে। অধ্যক্ষ বেলায়েত হোসেনের নেতৃত্বে তারা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রচার চালাচ্ছেন। এছাড়া জেএসডির কামাল উদ্দিন পাটোয়ারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব মাওলানা আবু নাছের প্রার্থিতা ঘোষণা করেছেন।

ভোটাররা এখন এমন একজন প্রতিনিধি খুঁজছেন, যিনি দলমতের উর্ধ্বে উঠে জনগণের পাশে দাঁড়াবেন। উন্নয়ন, কর্মসংস্থান ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশই এখন সাধারণ মানুষের প্রধান দাবি।

বসুরহাট, কবিরহাট ও চরএলাহীসহ পুরো এলাকায় এখন একটাই প্রশ্ন ঘুরছে—
👉 কে হবেন নোয়াখালী-৫ আসনের আগামী জনপ্রতিনিধি?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের উপস্থিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার কারণে নোয়াখালী-৫ আসনটি এবারের নির্বাচনে অন্যতম আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকায় পরিণত হতে যাচ্ছে।


-

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Noticias del distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Noticias del distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 61 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Noticias del distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Noticias del distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Noticias del distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Noticias del distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Noticias del distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 56 Views