বাঘারপাড়ায় দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ, পুলিশে মামলা | আই নিউজ বিডি

বাঘারপাড়ায় দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ, পুলিশে মামলা

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার বারবাগ গ্রামে নয় বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা রমজান কাজীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানোর প্রক্..
Eidok-এ শেয়ার
বাঘারপাড়ায় দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ, পুলিশে মামলা
ছবি: সংগৃহীত

শোরের বাঘারপাড়া উপজেলায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার দাদাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার জামদিয়া ইউনিয়নের বারবাগ গ্রামে।

পুলিশ জানায়, আটক রমজান কাজী বারবাগ গ্রামের শাহাদাৎ কাজীর ছেলে। শিশুটির পরিবার জানায়, সে বাবা-মায়ের সঙ্গে নড়াইলে থাকত। প্রায় ১৫ দিন আগে রমজান কাজী নড়াইলে গিয়ে নাতনিকে বাড়িতে নিয়ে আসেন।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ অক্টোবর দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে খেলনা কেনার প্রলোভন দেখিয়ে রমজান কাজী শিশুটিকে ধর্ষণ করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ অক্টোবর ঘটনাটি প্রকাশ পেলে পরিবার বিষয়টি পুলিশকে জানায়।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইজুল ফকির তাইজুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে, আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 96 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 ভিউ