সাপ্তাহিক বহমান বাংলা সম্পাদকের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

সাপ্তাহিক বহমান বাংলা সম্পাদকের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার শোক

****
Eidok-এ শেয়ার
সাপ্তাহিক বহমান বাংলা সম্পাদকের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার শোক
ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডের কৃতি সন্তান, সাপ্তাহিক বহমান বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, বরেণ্য শিক্ষাবিদ মো. জিয়াউর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংগঠনের কার্যনির্বাহী সদস্য তুষার দাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, "মো. জিয়াউর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আলোকিত মানুষ গড়ার কারিগর। শিক্ষা বিস্তার, মানবিক মূল্যবোধ লালন এবং সমাজ উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক গুণী ব্যক্তিত্বকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।"

বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৯৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। আজ বাদ জোহর সীতাকুণ্ডের শিবপুর বায়তুল মা'মুর জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা ও স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Diğer নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 63 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Diğer সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 97 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Diğer সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Diğer শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 83 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Diğer গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Diğer ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Diğer সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 107 Views