সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক সংস্থার… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা

****
Eidok-এ শেয়ার
সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কামরুল ইসলামের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংগঠনের কার্যনির্বাহী সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তুষার দাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক ও নিন্দা জানানো হয়।

বিবৃতিতে চসাস নেতৃবৃন্দ বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা গণতান্ত্রিক সমাজ ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করছি—দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।”

বিবৃতিতে সাংবাদিক কামরুল ইসলামের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং কর্ণফুলী নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এ বিষয়ে চসাসের সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, “সাংবাদিকরা সমাজের সৎ ও সত্যনিষ্ঠ কণ্ঠ। তাদের নিরাপত্তা নিশ্চিত না করলে গণমাধ্যমের স্বাধীনতা বিপন্ন হবে। আমরা প্রশাসনকে অনুরোধ করছি—দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এমন হামলার পুনরাবৃত্তি না ঘটে।

উল্লেখ্য, গত সোমবার (২৭ অক্টোবর) রাতে সাংবাদিক কামরুল ইসলাম কর্ণফুলি নদীর বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে অস্ত্রসজ্জিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। মঙ্গলবার (২৮ অক্টোবর) তিনি দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Преступление গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 45 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Преступление নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 62 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Преступление দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 52 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Преступление দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 91 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Преступление সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 68 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Преступление ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 31 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Преступление শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 79 Views