সীতাকুণ্ডে সমাজসেবার উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সীতাকুণ্ডে সমাজসেবার উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সীতাকুণ্ডে সমাজসেবার উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন
সীতাকুণ্ডে সমাজসেবার উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডে সমাজসেবার উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
 
“কেউ পাশে নেই যার, সমাজসেবা আছে তার”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর অনুদান চেক প্রদান এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম।
 
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ভিক্ষাবৃত্তি নয়, কর্মই হোক জীবিকার অবলম্বন।” তিনি আরও বলেন, সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
 
পরে কর্মসূচির অংশ হিসেবে পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে বিভিন্ন পেশাভিত্তিক উপকরণ ও অনুদানের চেক বিতরণ করা হয়।
 
উপকারভোগী হিসেবে ভিক্ষাবৃত্তি ত্যাগ করে জীবিকার উপকরণ ভেনগাড়ী পেয়েছেন — রোজিনা বেগম, জেবদা খাতুন, মামুনা খাতুন ও ফিরোজা বেগম।
 
এ ছাড়া স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মধ্যে অনুদানের চেক দেওয়া হয় — অগ্রদূত সামাজিক সংস্থা, আরডিসি সামাজিক সংস্থা, কাকলী ক্লাব, বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, চক্রবাক ক্লাব, গোলাবাড়িয়া ক্লাব এবং নবীন তারা সংঘ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
 
অনুষ্ঠানে সাংবা‌দিক, সমাজসেবী, বি‌ভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator