শেরপুরে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য মেশানো এবং পাউডার দুধ দিয়ে দই তৈরি করে তা গরুর দুধের দই হিসেবে বিক্রির অপরাধ নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজা..
Eidok-এ শেয়ার
শেরপুরে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে শেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। অভিযানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা বেগম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী ও জেলা পুলিশের একটি টিম।
 
মেহেদী হাসান বলেন, মনিটরিংকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া খাদ্যপণ্যে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ‘সাল্টু’ ব্যবহার এবং পাউডার দুধ দিয়ে দই উৎপাদন করে তা গরুর দুধের দই বলে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এসকল অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা এবং আদায় করা হয়। 

তিনি আরও বলেন, খাদ্যের নিরাপত্তা নিয়ে কোনো প্রকার আপস করা হবে না। যেসব প্রতিষ্ঠান ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Distriktsnyheder বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Distriktsnyheder মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 61 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Distriktsnyheder প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Distriktsnyheder মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheder রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheder খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheder রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 57 Views