শ্রীমঙ্গল রেলস্টেশনে “পাঠক কর্নার”,অপেক্ষায় এখন বইয়ের সঙ্গী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্রীমঙ্গল রেলস্টেশনে “পাঠক কর্নার”,অপেক্ষায় এখন বইয়ের সঙ্গী..

Satyajit Das avatar   
Satyajit Das
শ্রীমঙ্গল রেলস্টেশনে “পাঠক কর্নার”,অপেক্ষায় এখন বইয়ের সঙ্গী..
শ্রীমঙ্গল রেলস্টেশনে “পাঠক কর্নার”,অপেক্ষায় এখন বইয়ের সঙ্গী..
ছবি: সংগৃহীত
চায়ের রাজধানী শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশনে যাত্রীদের সময় কাটানোর জন্য উদ্বোধন হলো “পাঠক কর্নার”। ট্রেনের অপেক্ষায় এখন বই পড়েই কাটবে সময়।..

সত্যজিৎ দাস:

বাংলাদেশের চায়ের রাজধানী ও পর্যটন নগরী শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য একটি নতুন উদ্যোগ নেয়া হয়েছে-“পাঠক কর্নার” নামে একটি বুকস্টল উদ্বোধন করা হয়েছে, যেখানে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীরা এখন বই পড়ে সময় কাটাতে পারবেন।

 

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে স্টেশন প্রাঙ্গণে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই “পাঠক কর্নার”-এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান এবং শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলাম উদ্দিন বলেন,“শ্রীমঙ্গল শুধু মৌলভীবাজার জেলার একটি রেলওয়ে স্টেশন নয়,এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন নগরী ও চা উৎপাদনের কেন্দ্র। প্রতিদিন অসংখ্য যাত্রী-বিশেষ করে শিক্ষার্থী,জ্ঞানী-গুণী ও ভ্রমণপ্রেমীরা এই স্টেশন ব্যবহার করেন। ট্রেন বিলম্বে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়;সেই সময়টিকে অর্থবহ করতেই আমাদের এই ‘পাঠক কর্নার’ উদ্যোগ। আশা করি এটি শিগগিরই সবার অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।”

 

শ্রীমঙ্গলের এই “পাঠক কর্নার” দেশের রেলওয়ে ইতিহাসে এক অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। এখন থেকে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা চায়ের সুবাসে ভরা এই শহরে বইয়ের পাতায় হারিয়ে যেতে পারবেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator