লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুলে নেতৃত্বের হাল ধরলেন সাংবাদিক রফিকুল… | আই নিউজ বিডি

ঢাকা

লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুলে নেতৃত্বের হাল ধরলেন সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত

Journalist Rofiqul Islam Santho Elected District Chairperson of Lions Club of Dhaka Bonoful
Eidok-এ শেয়ার
লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুলে নেতৃত্বের হাল ধরলেন সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত
ছবি: সংগৃহীত

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট–৩১৫ বি-২ এর অধিভুক্ত লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুল-এর ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন (২০২৫–২০২৬) নির্বাচিত হয়েছেন দেশের বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক লায়ন রফিকুল ইসলাম শান্ত।

এই নিয়োগের মাধ্যমে মানবসেবা, নেতৃত্ব ও পেশাদার সাংবাদিকতার সমন্বয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ২ অক্টোবর, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ বি-২ এর গভর্নর লায়ন মোহাম্মদ আনোয়ার হোসাইন ভূঁইয়া স্বাক্ষরিত আনুষ্ঠানিক চিঠিতে শান্তকে ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে মনোনীত করা হয়।

নিয়োগপ্রাপ্তির পর সাংবাদিক লায়ন রফিকুল ইসলাম শান্ত গভর্নর লায়ন মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুল-এর কর্ণধার ও জেলা নেতা লায়ন মোঃ নুরুন্নবী কামাল-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,

“লায়ন্স ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি মানবসেবার একটি পরিবার। আমি বিশ্বাস করি–সত্যনিষ্ঠা, সহমর্মিতা ও নেতৃত্বের মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। এই পদে থেকে আমি লায়ন্স ক্লাবের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।”

লায়ন শান্ত দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেশ ও বিদেশে সম্মানজনক ভূমিকা রেখেছেন। তিনি যুক্তরাষ্ট্র, আজারবাইজান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ বহু দেশে পেশাগত দায়িত্ব পালন করেছেন।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে তিনি সাংবাদিকতা ও সমাজসেবার ক্ষেত্রকে একীভূত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

লায়ন রফিকুল ইসলাম শান্ত তাঁর এই দায়িত্বকে সমাজ ও মানবতার সেবায় নতুন অঙ্গীকার হিসেবে দেখছেন এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 22 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 77 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Другой সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views