লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুলের ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন নির্বাচিত… | আই নিউজ বিডি

ঢাকা

লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুলের ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন নির্বাচিত সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত

From Journalism to Leadership: Rafiqul Islam Shanto Elected District Chairperson
Eidok-এ শেয়ার
লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুলের ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন নির্বাচিত সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত
ছবি: সংগৃহীত

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর অধিভুক্ত লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুলের ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন (২০২৫–২০২৬) হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক, লায়ন রফিকুল ইসলাম শান্ত।

গত ২ অক্টোবর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর গভর্নর মোহাম্মদ আনোয়ার হোসাইন ভূঁইয়ার স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

লায়ন রফিকুল ইসলাম শান্ত জানান, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর বর্তমান গভর্নর মোহাম্মদ আনোয়ার হোসাইন ও লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুলের কর্ণধার এবং ডিস্ট্রিক্ট নেতা লায়ন মোঃ নুরুন্নবী কামালের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তাঁদের দিকনির্দেশনা ও সহযোগিতায় ক্লাবের উন্নয়ন, মানবসেবা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন,

“লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুল শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার। সমাজে আলো ছড়াতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা থাকলে এই পথচলা আরও শক্তিশালী হবে।”

পেশাগত জীবনে লায়ন রফিকুল ইসলাম শান্ত দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সমাজসেবা ও সাংগঠনিক নেতৃত্বের মাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। তিনি যুক্তরাষ্ট্র, আজারবাইজান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

লায়ন রফিকুল ইসলাম শান্তের এই অর্জনকে লায়ন্স ক্লাবের সদস্যরা দেশের মানবকল্যাণমূলক কাজে এক নতুন দিগন্ত হিসেবে দেখছেন।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Otro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Otro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Otro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Otro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Otro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Otro ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Otro সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views