যশোরের শার্শায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর | আই নিউজ বিডি

যশোর

যশোরের শার্শায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর

যশোরের শার্শায় ইবাদুল টের্ডাস নামে এক ব্যবসা প্রতিষ্টানে হামলা ভাংচুর চালিয়ে পশু চিকিৎসক ইবাদুল ইসলাম ও তার ছোট ভাই আশিকুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী যুবলীগ কর্মি হারুন আর-রশিদের বিরুদ্ধে।..
I-share sa Eidok
যশোরের শার্শায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর
Larawan: kuha mula sa arkibo

যশোরের শার্শায় ইবাদুল টের্ডাস নামে এক ব্যবসা প্রতিষ্টানে হামলা ভাংচুর চালিয়ে পশু চিকিৎসক ইবাদুল ইসলাম ও তার ছোট ভাই আশিকুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী যুবলীগ কর্মি হারুন আর-রশিদের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার (২৮ শে অক্টোবর) বিকালে উপজেলার বাগআঁচড়া (সাতমাইল) বাজারে এ  হামলা ভাংচুর ও মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত হারুন আর- রশিদ বাগআঁচড়া সাতমাইল গ্রামের আবু দাউদের ছেলে। এঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

হারুন আর-রশিদ বিগত আঃলীগ সরকারের আমলে যুবলীগের সক্রিয় কর্মী ছিলো। আঃ লীগের প্রতিটা মিছিল মিটিংয়ে তিনি অংশগ্রহণ করত। গত ৫ ই আগস্টের পর একটি দলের প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রছায়ায় বিএনপি-র রাজনীতিতে অনুপ্রবেশ করে হারুন অর-রশিদ। 

জানা গেছে, ইবাদুল ট্রেডার্স এর স্বত্বাঅধিকারী পশু চিকিৎসক ইবাদুল ইসলাম ও তার ছোট ভাই আশিকুর রহমান প্রতিদিনের ন্যায় ভেটেরিনারি ওষুধ ব্যবসা পরিচালনা করছিলো। এসময় সুমন নামে এক যুবক উক্ত হারুন আর রশিদের নাম বলে তিনশত পঞ্চশ টাকার ওষুধ বাকী চাই। তখন ইবাদুল ইসলাম অভিযুক্ত হারুন আর রশিদের কাছে পূর্ব ছয় হাজার টাকা বাকী পাওনা থাকাতে প্রথমে বাকী দিতে অস্বীকৃতি জানালেও পরে ঐ যুবকের কাছে তিনশত পঞ্চশ টাকার ভেটেরিনারি ওষধ দিয়ে দেয়। এরকিছু সময় পর অভিযুক্ত হারুন আর-রশিদ পশু ইবাদুল ট্রের্ডাসে এসে পশু চিকিৎসক ইবাদুল কাছে ঔষধ দিতে কেন দেরি করলো প্রশ্ন করে। প্রশ্ন করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে হারুন অর-রশিদ দোকানে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও
ইবাদুল এবং তার ছোট ভাই আশিককে মারধর করে।

ইবাদুল ইসলামের পাশের দোকানদার জাকির হোসেন জানান, ওষুধ বেচাকেনা নিয়ে হারুন আর-রশিদ ও ইবাদুল দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। হঠাৎ হারুন অর-রশিদ ইবাদুল ও আশিকুর মারধর করে।

অভিযুক্ত হারুন আর-রশিদ জানান, ইবাদুল ও আশিকুর আমার বন্ধু হয়। উভয় পক্ষের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এনিয়ে কিছু লেখালিখির দরকার নেই। এসময় প্রতিবেদকের সাথে সন্ধ্যায় সরাসরি কথা বলার প্রস্তাব দেন হারুন অর-রশিদ। 

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, এঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। যদি ভিকটিম থানায় লিখিত অভিযোগ দেয়’ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি Iba pa ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 64 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি Iba pa এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 87 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Iba pa ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 88 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Iba pa ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 72 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Iba pa লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 60 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Iba pa হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 89 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Iba pa হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 52 Views