ডোমারে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী’র… | আই নিউজ বিডি

ডোমারে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২০০৬ সালের ২৮ অক্টোবর— বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক ও হৃদয়বিদারক অধ্যায়। এদিন ঢাকার পল্টনে প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়, আর সেই হত্যাকাণ্ডের ..
Eidok-এ শেয়ার
ডোমারে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

সন্ধ্যা ৬টায় ডোমার উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুচির মোড়ে সমাবেশে পরিণত হয়।

প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ সোহেল রানা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাকিম এবং বিশেষ বক্তব্য রাখেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল হক।

বক্তারা বলেন,

“২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত ও রক্তঝরা দিন। এই দিনে ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া নিরস্ত্র কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছিল। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাদের ত্যাগের বিনিময়ে ইনশাআল্লাহ দেশে ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।”

বক্তারা আরও বলেন,

“ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও ইনসাফের সমন্বয়ে আগামীর বাংলাদেশে সরকার গঠন করবে জামায়াতে ইসলামী। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সব সময় অটল থাকবে।”

শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 44 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 31 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 26 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 60 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল ضلع کی خبریں জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 54 Views