কর্ণফুলীতে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের 'ব্যতিক্রমী' আয়োজন: ৫০০ পরিবার পেল খাদ্য সামগ্রী

****
Eidok-এ শেয়ার
কর্ণফুলীতে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের 'ব্যতিক্রমী' আয়োজন: ৫০০ পরিবার পেল খাদ্য সামগ্রী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের দিনব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার এজে চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম মেম্বার।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম শামীমের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস.এম মামুন মিয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোহাম্মদ ওসমান, সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান দোভাষী, আব্দুল কাদের সুজন, আবু তৈয়ব কন্ট্রাকটর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মঈন উদ্দীন টিপু, শেখ আহমদ মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, মো. সালাউদ্দিন, মনির উদ্দিন মুন্সী, বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না, আলমগীর বিন হোসাইন, যুবদল নেতা মাহবুব আলম জনি, শওকত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক  মো. ইকবাল, আবুল বশর, ইঞ্জিনিয়ার শাহজান জুয়েল, মো. ইয়াছিন, মির্জা নাছির, সদস্য শামীমুর রহমান ফয়সাল, শাহেদুল আলম টিটু, আউয়াল, আতা উল্লাহ, তসলিম, জাহিদুর রহমান লিটন, শাহজাদা মহিউদ্দিন, জহিরুল ইসলাম (জহির), আব্দুল মজিদ, দেলোয়ার, মো. সুমন, মামুনুর রশিদ মাহির, ইমতিয়াজ জাবেদসহ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস.এম মামুন মিয়া বলেন, 'শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখেছে। আর তাদের ভোট বিএনপিকে দেওয়ার জন্য পছন্দের দল হিসেবে বেছে নিয়েছে। আগামী নির্বাচনে তার ব্যতিক্রম হবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন সবাই ঐক্যবদ্ধভাবে তাঁকে জয়ী করতে কাজ করবে।'

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট উপহার দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে এবং দাঁতভাঙ্গা জবাব দিতে যুবদল রাজপথে ছিলো আছে, থাকবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলার ৫০০ দুঃস্থ ও অসহায় পরিবারকে বিনামূল্যে খাদ্য সামগ্রী চাউল বিতরণ করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প অন্যান্য ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 85 ভিউ বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 130 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 166 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 176 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 161 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 127 ভিউ