হিজলায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
হিজলায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 

বরিশালের হিজলায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, হিজলা উপজেলা শাখা ও ফয়সাল মাহমুদ ফাউন্ডেশন-এর যৌথ আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় কাসেমুল উলুম ইসলামিয়া মাদরাসার  মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ আহমাদুল্লাহ, সভাপতি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন হিজলা উপজেলা। তিনি বলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সবসময় কুরআনভিত্তিক শিক্ষা ও তরুণ প্রজন্মের নৈতিক বিকাশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

 

প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব প্রকৌশলী ফয়সাল মাহমুদ তালুকদার, প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ ফাউন্ডেশন হিজলা বরিশাল। তিনি বলেন,যে সমাজে কুরআনের হাফেজ তৈরি হয়, সে সমাজ কখনও অন্ধকারে নিমজ্জিত হতে পারে না। কুরআনের আলোয় আলোকিত প্রজন্মই পারে নৈতিক ও আদর্শিক সমাজ গড়ে তুলতে।

 

প্রধান আলোচক ছিলেন উস্তাজুল আসাতিজা আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহিম (দা.বা.) শায়েখ কাসেমুল উলুম ইসলামিয়া মাদরাসা। তিনি বলেন, হিফজুল কুরআন শুধু মুখস্থ করা নয়, বরং তা হৃদয়ে ধারণ করে জীবনে বাস্তবায়ন করাই আসল উদ্দেশ্য।

 

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মান্নান ঢালী (দা.বা.) এবং আলহাজ্ব এ. কে. এম মাসুমুর রহমান সিকদার।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাসেমুল উলুম ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন হিজলা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা সালাহউদ্দিন খান। তিনি বলেন, কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় না হলে কোনো জাতি টিকে থাকতে পারে না। এ ধরনের আয়োজন আমাদের শিশু-কিশোরদের কুরআনের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন হিজলা উপজেলা।

 

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

এ সময় কুরআনী-নুর ফাউন্ডেশন এর পক্ষ থেকে আয়োজকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সানাউল্লাহ আস সুদাইস বলেন, হিজলায় এমন একটি কুরআনভিত্তিক আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং প্রতিটি গ্রামে কুরআনের চর্চা ছড়িয়ে পড়ুক। কুরআনের হাফেজরাই আমাদের জাতির নৈতিক দিশারী।

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প অন্যান্য ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 84 ভিউ বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 129 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 126 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 165 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 175 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 161 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 126 ভিউ