ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

ঠাকুরগাঁও প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুর..
I-share sa Eidok
ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Larawan: kuha mula sa arkibo

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের কালিবাড়ি এলাকায় আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে ঠাকুরগাঁও জেলা যুবদল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।

 

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ মুক্তা এবং স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ। বক্তারা বলেন, যুবদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনের অগ্রভাগে থেকে সবসময় জনগণের পাশে রয়েছে। তাঁরা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

অনুষ্ঠানে নেতৃবৃন্দ এক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে ঠাকুরগাঁও শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Pulitika নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 16 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Pulitika নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 54 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Pulitika পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 38 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Pulitika টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 56 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Pulitika গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 53 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Pulitika গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Pulitika গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 Views