পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার

পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই মামলার মূল দুই আসামিকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যে তেল ও ভ্যান উদ্ধার করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় ১৩৬৪ লিটার সয়াবিন তেলসহ একটি মিনি ভ্যান ছিনতাই মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) রাতে পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে এসআই প্রদীপ চন্দ্র দে, এসআই মাহবুবুর রহমান, এএসআই মোঃ হাবিবুর রহমান ও এএসআই মোঃ নাঈম হোসেন বিশেষ অভিযান পরিচালনা করেন। পটিয়া ও চন্দনাইশের বিভিন্ন এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বড়লিয়া ইউনিয়নের বেলখাইন এলাকার মোঃ আবুল বশর হাসান (২৮) এবং হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন এলাকার মোঃ নাঈম উদ্দিন (২৩)। তাদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ‘স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড’-এর ১৩৬৪ লিটার সয়াবিন তেল ডেলিভারির জন্য আসা একটি মিনি ভ্যান চালকসহ জিম্মি করে দুর্বৃত্তরা ছিনতাই করে নিয়ে যায়।

এর আগে এই মামলায় আরও একজনকে গ্রেফতার করে ১৩৫২ লিটার সয়াবিন তেল ও ছিনতাই হওয়া মিনি ভ্যান উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ওসি মোঃ নুরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য দিক তদন্ত করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! অপরাধ Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! 97 ভিউ গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার অপরাধ গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার 108 ভিউ কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে অপরাধ কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে 46 ভিউ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল অপরাধ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল 50 ভিউ ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী অপরাধ ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী 79 ভিউ কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি অপরাধ কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি 139 ভিউ ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ অপরাধ ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 95 ভিউ