কেসিসিতে কোভিড রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত… | আই নিউজ বিডি

খুলনা

কেসিসিতে কোভিড রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত খুলনা বিভাগের ৩৭টি পৌরসভায়

****
Eidok-এ শেয়ার
কেসিসিতে কোভিড রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত     খুলনা বিভাগের ৩৭টি পৌরসভায়
ছবি: সংগৃহীত

তথ্যবিবরণী                                           নম্বর-১১৬

লোকাল গভার্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারি শীর্ষক প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার কৌশল সংক্রান্ত কর্মশালা আজ (রবিবার) দুপুরে খুলনা সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশন ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লোকাল গভার্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্ট এর উদ্দেশ্য হলো নগরীতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি জোরদার করা এবং মহামারি, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের মানুষের যে ক্ষতি হয়েছে তা পূরণে সহযোগিতা করা। কোভিডের সময় প্রচুর মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছেন। আগামীতে এমন পরিস্থিতি মোকাবেলায় সবাই যেন প্রস্তুত থাকতে পারে সে লক্ষ্যে এই প্রকল্প কাজ করে চলেছে। খুলনা বিভাগের ৩৭টি পৌরসভা এবং খুলনা সিটি কর্পোরেশন এ প্রকল্পের আওতায় আছে। তিনি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বলেন, অপচয় না করে কাজের গতি বৃদ্ধি করতে হবে। খুলনা বিভাগে চলমান প্রকল্পের কাজের অগ্রগতি অবকাঠামোগত ক্ষেত্রে ৮৪ শতাংশ। তিনি আশা করেন নির্দিষ্ট সময়ের মধ্যে এ প্রকল্পেরকাজ শেষ হবে। 

এলজিসিআরআরপি’র প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মোঃ জিল্লুর রহমান-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মোঃ বাবুল মিঞা, খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, এলজিডি’র খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাঃ নূরুল ইসলাম। 

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 79 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 59 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 52 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 35 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views